ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায়

পঞ্চগড় ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2023 01:51:42 pm

পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ইজতেমা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বাসযাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে বোদা উপজেলায় বাস খাদে পড়ে দুইজন এবং ট্রাকের ধাক্কায় আরেক বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া দুই দুর্ঘটনায় অর্ধশত বাসযাত্রী আহত হয়েছেন।


শনিবার (৪ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে আঞ্চলিক ইজতেমার আখেরি মোনাজাত শেষে পঞ্চগড় ফেরার পথে বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় এবং দেবীগঞ্জ উপজেলায় লক্ষিরহাট এলাকার পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার দরগাছ গ্রামের তমিজ উদ্দীন (৬০), একই উপজেলার পিঠাখাওয়া খাগতপাড়া গ্রামের হাসিবুল ইসলাম (৩২) এবং পঞ্চগড় সদর উপজেলার সারে নয় মাইল বিরাজোত গ্রামের তপন (২৫)।


পুলিশ ও স্থানীয়রা জানায়, দেবীগঞ্জে তিন দিনব্যাপী ইজতেমা শেষে বাসযোগে মুসল্লিরা বাড়ি ফিরছিলেন। বোদা উপজেলার চন্দনবাড়ি বাজার এলাকায় দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়কে চলন্ত একটি বাসের টায়ার বিস্ফোরণ হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। মুসল্লিরা গুরুতর আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তমিজ উদ্দীন মারা যান। হাসিবুল নামে আরেক যাত্রীকে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।


এদিকে, দেবীগঞ্জ উপজেলার লক্ষিরহাট এলাকায় মহাসড়কে ইজতেমার যাত্রীবাহী আরেকটি বাসের পেছনে দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে ঘটনাস্থলে তপন নামে এক যুবকের মৃত্যু হয়। আহতদের দেবীগঞ্জ ও বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় ও দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন পৃথক এ দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


তারা জানান, দেবীগঞ্জ এলাকা থেকে আঞ্চলিক ইজতেমার আখেরি মোনাজাত শেষ করে বাড়ি ফেরার পথে দুইটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনজন নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

Tag
আরও খবর