বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

চট্টগ্রামে আলোর পথে-যুব সাহিত্য ফোরাম উৎসাহ মূলক মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন


চট্টগ্রাম  নগরীর বন্দর-ইপিজেড ও পতেংগাস্থ  শিল্প সাহিত্য, ক্রীড়া -সংস্কৃতি বিষয়ক সংগঠন আলোর পথে-যুব সাহিত্য ফোরাম চট্রগ্রাম এর আয়োজিত ৩৯নং ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে উৎসাহ মূলক মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৪ঠা মার্চ , শনিবার সকালে নারিকেল তলা উদয়ন আইডিয়াল স্কুল মিলনায়তনে প্রবীণ সংগঠক মোঃ ইলিয়াছের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী মু: বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সরকারি প্রাথমিক শিক্ষা সমন্বয়কারী মোঃ আব্দুল হাকিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সা: সম্পাদক, বিশিষ্ট সংগঠক মোঃ নুরুল আমিন সোহেল, কেয়া'র মহাসচিব শিক্ষক মোঃ নজরুল ইসলাম খান, সংগঠনের উপদেষ্টা ডা, উদয়ন কান্তি মিত্র, উদয়ন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, হিউম্যান রাইটসের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মোঃ কবির হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন,এস.এম এমরান, মোসলেম উদ্দিন বাহার, মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাতৃভাষা দিবস ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ শাহেদুর রহমান শাহেদ, ক্রীড়া সংগঠক মোঃ আবু জাফর বাবু।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভবিষ্যত প্রজন্মকে ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল এবং দেশ- সমাজের পরিবর্তন আনায়নে সুষ্ঠু সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

সেই লক্ষ্যে আলোর পথে-যুব সাহিত্য ফোরাম তাদের লেখা বই ও পত্রিকাটি আলোকিত সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় কাজ নিরালস ভাবে করে যাচ্ছে।

তাই, আসুন আগামী প্রজন্মকে ধ্বংসের কবল থেকে বাঁচতে বই ও ক্রীড়া বিনোদন চর্চায় মনোনিবেশ করতে উৎসাহিত করি। 

এছাড়া অনুষ্ঠানে মরণোত্তর ভাষা স়ংগঠক পদক লেখক কামাল আহমেদ, প্রবীণ সংগঠক মোঃ ইলিয়াছ ও বীর মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন কে সমাজ সেবক পদক দিয়ে সম্মান জানানো হয়েছে।

আরও খবর