রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল

জয়পুরহাটে গর্ভবতী স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীর মৃত্যুডন্ড ও জরিমানার আদেশ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রসুলপুর গ্রামে গর্ভবতী স্ত্রী লাইলী বেগমকে হত্যার দায়ে স্বামী জুয়েল কে মৃত্যুডন্ডাদ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আদালত। 

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন। 

মামলার বিবরনে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে ২০০৭ সালের ২৩শে জুলাই রাতে জুয়েল তার ৭ মাসের গর্ভবতী স্ত্রী লাইলী বেগম কে যৌতুকের দাবিতে এলোপাতাড়ি মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ঘটনাটি ধামাচাপা দিতে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে জুয়েল প্রচার করলে এতে সন্দেহের সৃষ্টি হলে এলাকা বাসী পুলিশকে খবর দিলে জুয়েল কৌশলে পালিয়ে যায়।

ঘটনার পরদিন ২০০৭ সালে ২৪শে জুলাই ক্ষেতলাল থানায় নিহতের বড় বোন রাবেয়া খাতুন হত্যা মামলা দায়ের করেন।  

মামলার অপর দুই আসামি লিলি বেগম ও আবদুল জলিল কে হত্যাকান্ডের সংশ্লিষ্টতা না পওয়ায় আদালত তাদেরকে খালাস প্রদান করেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন, জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলি এ্যাড.নৃপেন্দ্রনাথ মন্ডল। 

আরও খবর