ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

৩ বিভাগের প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-02-2023 03:24:36 am

ফাইল ছবি

◾ চাকরি ডেস্ক


রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। 


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তিনটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা। 


তিনি জানান, এই তিন বিভাগের আবেদন শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তারপর দেওয়া হবে ঢাকা-চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি। 


নিয়োগ বিজ্ঞপ্তিতে অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১৩তম গ্রেডে প্রার্থীরা অস্থায়ীভাবে নিয়োগ পাবেন। রাজস্বখাতভুক্ত ও জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে এ নিয়োগ নেওয়া হবে।


• কারা আবেদন করতে পারবেন? 


রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে নিয়োগের জন্য বিভাগগুলো সব জেলার উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। 


• পদ সংখ্যা কত? 


কতজনকে নিয়োগ দেওয়া হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। 


• বেতন স্কেল কত? 


১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩) জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী।


• বয়সসীমা


২৪ মার্চ ২০২৩ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩০ বৎসর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী, আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩২ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার ২২.০৯.২০২২ তারিখের স্মারক মোতাবেক ২৫.০৩.২০২০ তারিখে যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল, তারাও আবেদন করতে পারবেন।


• শিক্ষাগত যোগ্যতা


কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএসহ (৪ স্কেলে ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।


• আবেদন কীভাবে?  


আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করে নলাইনে Application Form পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে Application Form পূরণ করে Submit করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর User IDসহ Unpaid স্ট্যাটাস সম্পন্ন Draft Applicant's Copy তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে।


আবেদন ফি জমা দেওয়ার পূর্বে Draft Applicant's Copy একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পাওয়া গেলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না। পূরণপূর্বক নতুন User ID সংবলিত Unpaid স্ট্যাটাস সম্পন্ন Draft Applicant's Copy প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে।


নির্ভুলভাবে পূরণকৃত Application Form-এর বিপরীতে প্রদত্ত User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Draft Applicant's Copy-তে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যেকোনো টেলিটক প্রি-প্রেইড মোবাইল নম্বর হতে এসএমএস-এর মাধ্যমে অফেরতযোগ্য ২০০.০০ (দুইশত) টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ২০:০০ (বিশ) টাকাসহ একত্রে মোট ২২০:০০ (দুইশত বিশ) টাকা পরিশোধ করতে হবে।


• আবেদনের সময়সীমা 


অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১০ মার্চ সকাল সাড়ে ১০টায়। শেষ হবে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে। 

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

১৩৬ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৩০৫ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে