বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

তালতলীতে জুয়ার আসর থেকে ৫ জুয়ারী ও নগদ টাকা উদ্ধার

বরগুনার তালতলীতে জুয়ার আসর থেকে ৫ জুয়ারিসহ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার নিদ্রারচর এলাকায় এ ঘটনা ঘটে। 
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রারচর এলাকা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাদের দফাদারের চৌচালা ঘরের বারান্দা থেকে জুয়ারত অবস্থায় ৫ জুয়ারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৩ শত ৩০ টাকা, দুই বান্ডিল তাস ও ১টি বিছানার চাদর জব্দ করে পুলিশ। আটককৃতরা হলো মোহাম্মদ আব্দুল কাদের দফাদার (৫৪), মোহাম্মদ নাসির খান(৩৭),  মোহাম্মদ আবু জাফর শিকদার(৪৩), মোঃ হানিফা(৪০) ও মোহাম্মদ আব্বাস(৩৭)। 

 ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, জুয়ারত অবস্থায় ৫ জুয়ারীকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও খবর