আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন


ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করে অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠনসহ ৮ দফা দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে  বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (বিজিডব্লিউইউসি) চট্টগ্রাম আঞ্চলিক কমিটি।

   শুক্রবার (২৪ ফেব্রুয়ারী)  চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (বিজিডব্লিউইউসি) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির  সভাপতি নুরুল আবছার তৌহিদের সভাপতিত্বে এবং বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সভাপতি মো. আলমগীর হোসেনের সঞ্চালনায়, মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. তৌহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় মহাসচিব সালাউদ্দিন স্বপন । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএল এফ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সৈয়দ রবিউল হক শিমুল।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েই চলেছে। এতে পরিবহন খরচ বেড়ে বর্তমানে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পোশাক শিল্পে কর্মরত শ্রমিকরা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কারণে তাদের জীবনযাত্রার মান একেবারেই নিম্নমুখী। শ্রমিকেরা বর্তমানে অনাহারে-অর্ধাহারে কাজ করছেন। তাই সরকারের উচিত শ্রমিকদের জন্য ভর্তুকি মূল্যে চাল, ডাল, আটা, ভোজ্যতেল ও চিনির রেশনিং ব্যবস্থা চালু করা।দেশে যখনই শ্রম আইন হয়েছে, সেটা শ্রমিক স্বার্থ-বিরোধী শব্দ চয়ন সংযোজিত হয়েছে জানিয়ে বক্তারা আরও বলেন, এ সকল কালাকানুন বাতিল করে শ্রমিকবান্ধব শ্রমআইন ও বিধিমালা প্রণয়ন করা দরকার।শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তর এবং ডাইফির (কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর-শ্রম ও কর্মসংস্থান) দুর্নীতি আজ সীমাহীন এবং অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে উল্লেখ করে তারা আরও বলেন, শ্রম মন্ত্রণালয়কে অবিলম্বে দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে এবং সৎ ও দক্ষ কর্মকর্তাদের নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করা সহ ৮ দফা দাবি  জানান।
৮ দফা দাবিগুলো হলো- ১. ৭ম গ্রেডের শ্রমিকদের জন্য ৬৫ শতাংশ মূল মজুরিসহ ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ।২. জানুয়ারির মধ্যে নতুন মজুরি বোর্ড গঠন।৩. ভর্তুকি মূল্যে শ্রমিদের চাল, ডাল, আটা, ভোজ্যতেল, চিনি, শিশুখাদ্য রেশন হিসেবে প্রদান।৪. বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় সরকারি সান্ধ্যকালীন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন।৫. সাম্প্রতিক বাংলাদেশ শ্রমবিধিমালায় থাকা শ্রমিক স্বার্থ-বিরোধী বিধি সমূহ বাতিল করে নতুন বিধিমালা প্রণয়ন।৬. বাংলাদেশ শ্রম আইন চলমান সংশোধনী প্রক্রিয়ায় শ্রমিক সংগঠন সমুহের প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে একটি শ্রমিকবান্ধব শ্রম আইন প্রণয়ন।৭. সরকারি চাকরিজীবী মায়েদের মতো বেসরকারি শিল্পের মাকেও ছয় মাস মাতৃত্বকালীন ছুটিসহ সুবিধাদী শ্রম আইনে যুক্ত করা।৮. ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় শ্রম অধিদপ্তরের বে-আইনি হস্তক্ষেপ বন্ধ করাসহ ইউনিয়ন গঠনে ২০ শতাংশ শ্রমিকের অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে যে কোনো শিল্পে বা প্রতিষ্ঠানে ন্যূনতম ১০ জন শ্রমিক দ্বারা ট্রেড ইউনিয়ন গঠনের আইন প্রণয়ন।এ দিকে, চলমান আট দফা দাবি আদায়ের আন্দোলন সংগ্রাম জোরদার করার লক্ষ্যে আগামী ৬ মার্চ ঢাকায় কেন্দ্রীয়ভাবে শ্রমিক সমাবেশ থেকে শ্রম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা করেন।
এতে  আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ- সভাপতি মাহাতাব উদ্দিন শহীদ, সৈয়দ মঞ্জুর মোর্শেদ নাসিম, চট্টগ্রামের আঞ্চলিক কমিটির নেতা মো. সোহাগ হোসেন, সৈয়দ খালেদ হায়াত, মো. দুলাল হোসেন রনি, মো. সাইফুল ইসলাম ও মুক্তা আক্তার  সহ বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের বিভিন্ন  নেতৃবৃন্দ। 

আরও খবর


6b028f37a7401-221126124407.webp
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

৬ ঘন্টা ৫৭ মিনিট আগে



6b00fb9d9f090-211126080205.webp
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

১ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে


6b005408231bc-201126080704.webp
হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

১ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে


6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

১ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে