চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগে মরহুম হাজী বাহার উল্লাহ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে তদূর্ধ্ব ৫০ ফুটবল টুর্নামেন্ট আজিজপুর একাদশ বনাম মহিদীপুর একাদশ খেলা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী ) বিকেল ৩ ঘটিকায় সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে মরহুম হাজী বাহার উল্লাহ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে তদূর্ধ্ব ৫০ ফুটবল টুর্নামেন্ট আজিজপুর একাদশ বনাম মহিদীপুর একাদশ।

উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিসেস মোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও চলচ্চিত্র অভিনেতা মিশা  সওদাগর। 

এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী, ৪নং কাদরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান পলাশ, ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, ৬নং কাবিলপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি দুলু পাটোয়ারী , ৬নং কাবিলপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন ভূঁইয়া লিটন, আ'লীগ নেতা কামাল চৌধুরী প্রমুখ। 

৬নং কাবিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজান উদ্দিন চৌধুরীর সৌজন্যে ও মরহুম হাজী বাহার উল্লাহ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে উক্ত খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে আজিজপুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। উক্ত খেলা দেখার জন্য নারী পুরুষ কয়েক হাজার দর্শকের সমাগম হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলের খেলোয়ারদের কে অতিথিগণ ট্রপি ও পুরষ্কার তুলে দেন। 
উক্ত খেলায় গণমাধ্যমের সাংবাদিকগণের ব্রডকাস্টের  মাধ্যমে ফুটবল খেলা আরো প্রানবন্ত হয়ে উঠে। উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে দর্শক ফুটবল খেলা উপভোগ করেছে। 

আরও খবর