কুলিয়ারচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন দিনাজপুরে সীমান্তে নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিজিবি খেলাধুলার বিকাশ ও শিক্ষার প্রসারে সম্ভাবনাময় তরুণ প্রজন্মের পাশে শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক কুতুবদিয়ায় ৫ ইউপিতে প্রশাসক নিয়োগ দিনাজপুরে পাওনা টাকার জেরে হত্যা মামলার প্রধান আসামি কিশোরগঞ্জে গ্রেফতার লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী নাগেশ্বরীতে ‘ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অসহায় আনোয়ারার স্বপ্নের ঠিকানা গড়ে দিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন কুঁন্দুড়িয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক নালিতাবাড়ীতে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত গোপালগঞ্জে সহিংসতা আওয়ামী লীগের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে: তথ্যমন্ত্রী পাঁচ ধাপে ভোট ৪৩০০ ইউপিতে, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, উৎসবমুখর পরিবেশে ওরিয়েন্টেশন সম্পন্ন শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ

দিনাজপুরে পাওনা টাকার জেরে হত্যা মামলার প্রধান আসামি কিশোরগঞ্জে গ্রেফতার

দিনাজপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে ইসলাম উদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. মিজানুর রহমানকে (৪০) কিশোরগঞ্জ জেলা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 
গতকাল রাতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত মিজানুর রহমান দিনাজপুর সদর থানার তরিমপুর এলাকার ফারাজ উদ্দিনের ছেলে।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. ইসলাম উদ্দিনের ছেলে নাজমুল অভিযুক্ত মিজানুরের অটো রাইস মিলে দৈনিক ৮০০ টাকা চুক্তিতে কাজ করতেন। কাজ করার সুবাদে নাজমুল মিজানের কাছে ৬ দিনের মোট ৪ হাজার ৮০০ টাকা পাওনা হন। এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
​গত ৩১ অক্টোবর, ২০২৬ তারিখে পাওনা টাকা পরিশোধের কথা বলে মিজানুর নাজমুলকে পুলহাট রূপম মোড়ে আসতে বলেন। নাজমুল সেখানে পৌঁছামাত্রই মিজানুরসহ অন্যান্য আসামিরা তার ওপর চড়াও হন এবং দেশীয় অস্ত্র দিয়ে জখম করেন। এ সময় ছেলেকে বাঁচাতে পিতা ইসলাম উদ্দিন এগিয়ে গেলে তাকেও মারধর করে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ নভেম্বর ইসলাম উদ্দিন মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর শ্যালক বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১২) দায়ের করেন।
​মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩ (দিনাজপুর), সিপিএসসি, এসআরবি-১ (গাজীপুর) এবং সিপিসি-২, এসআরবি-১৪ (কিশোরগঞ্জ) ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন মির্জাপুর বাজারে অভিযান চালিয়ে প্রধান আসামি মো. মিজানুর রহমানকে গ্রেফতার করে।
​এসআরবির পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর