বস্তুনিষ্ঠ ও আস্থার প্রতীক দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে উদযাপিত হয়েছে। দৈনিক ভোরের চেতনার নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদী হোসেনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক ভোরের চেতনার নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সাইদী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক, নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর নুর মোহাম্মদ আল আমিন এবং উপজেলা বিএনপি সদস্য ও নেওয়াশী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব জাহিদুল ইসলাম খান।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাহমুদুল হাসান (হাজী সোহেল) , নাগেশ্বরী সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, নাগেশ্বরী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা এবং মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার দীর্ঘ ২৮ বছরের গৌরবের পথচলা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সত্য প্রকাশে এবং জনস্বার্থে পত্রিকাটি সবসময় সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। আলোচনা সভা শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কাটা হয়। পরিশেষে, পত্রিকার উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু এবং এর গৌরবময় পথচলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ ঘন্টা ২৬ মিনিট আগে