কুলিয়ারচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন দিনাজপুরে সীমান্তে নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিজিবি খেলাধুলার বিকাশ ও শিক্ষার প্রসারে সম্ভাবনাময় তরুণ প্রজন্মের পাশে শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক কুতুবদিয়ায় ৫ ইউপিতে প্রশাসক নিয়োগ দিনাজপুরে পাওনা টাকার জেরে হত্যা মামলার প্রধান আসামি কিশোরগঞ্জে গ্রেফতার লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী নাগেশ্বরীতে ‘ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অসহায় আনোয়ারার স্বপ্নের ঠিকানা গড়ে দিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন কুঁন্দুড়িয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক নালিতাবাড়ীতে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত গোপালগঞ্জে সহিংসতা আওয়ামী লীগের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে: তথ্যমন্ত্রী পাঁচ ধাপে ভোট ৪৩০০ ইউপিতে, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, উৎসবমুখর পরিবেশে ওরিয়েন্টেশন সম্পন্ন শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ

ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা ও সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর ২০২৬ সোমবার সন্ধ্যা ৭টায় ঝিনাইগাতী উপজেলার ৪নং গৌরীপুর ইউনিয়নের পূর্ব গজারীকুড়া বীর মুক্তিযোদ্ধা তমির উদ্দিন সুবেদার চৌরাস্তা মোড়ে এ মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ জনগণকে গ্রাম আদালতের কার্যকারিতা ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয় ও বিশেষ করে নারী প্রান্তিক জনগোষ্ঠী উপজাতিদের গ্রাম আদালতের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। গ্রাম আদালতে বিরোধ কীভাবে সহজে ও স্বল্প খরচে নিষ্পত্তি হয় সেটি জানানো হয়। একইসাথে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ ধারণা, এর বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের জন্য সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব এবং সফলতার চিত্র তুলে ধরা হয়। ওইসময় ৪নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, ইউপি সদস্য আনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন আক্তার, গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. পলাশ মিয়া বক্তব্য দেন।

মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনীতে স্থানীয় উপজাতিসহ কয়েক শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ তার বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে যেসকল বিরোধ সৃষ্টি হয় তা আমরা গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করবো। সেইসাথে তিনি সাধারণ মানুষকে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান। দর্শকরা ভিডিও প্রদর্শনী দেখে গ্রাম আদালতের প্রতি স্বচ্ছতার সাড়া পায়। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এ মতবিনিময় সভা বিশেষ ভূমিকা রাখবে। মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Tag
আরও খবর