কুলিয়ারচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন দিনাজপুরে সীমান্তে নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিজিবি খেলাধুলার বিকাশ ও শিক্ষার প্রসারে সম্ভাবনাময় তরুণ প্রজন্মের পাশে শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক কুতুবদিয়ায় ৫ ইউপিতে প্রশাসক নিয়োগ দিনাজপুরে পাওনা টাকার জেরে হত্যা মামলার প্রধান আসামি কিশোরগঞ্জে গ্রেফতার লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী নাগেশ্বরীতে ‘ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অসহায় আনোয়ারার স্বপ্নের ঠিকানা গড়ে দিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন কুঁন্দুড়িয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক নালিতাবাড়ীতে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত গোপালগঞ্জে সহিংসতা আওয়ামী লীগের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে: তথ্যমন্ত্রী পাঁচ ধাপে ভোট ৪৩০০ ইউপিতে, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, উৎসবমুখর পরিবেশে ওরিয়েন্টেশন সম্পন্ন শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, উৎসবমুখর পরিবেশে ওরিয়েন্টেশন সম্পন্ন

/ National Newspaper বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাছুম অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরিবেশ, শৃঙ্খলা ও নিয়মকানুন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথচলা সুন্দর, সাফল্যমণ্ডিত ও সম্ভাবনাময় করে তোলার প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Tag
আরও খবর