ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

যশোরের কৃতিসন্তান দেবাশীষ কর্মকারের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-02-2023 06:01:02 am

ফাইল ছবি

◾ প্রণব মন্ডল


মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাচাকড়ি গ্রামের কৃতি সন্তান দেবাশীষ কর্মকার সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন। ১৪ ই ফেব্রুয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সরকারি আদশে এই পদোন্নতি লাভ করেন। তিনি ২০১৬ সালে বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে খুলনা জেলা পুলিশে শিক্ষানবিশ পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন।


শিক্ষানবিশ কাল শেষে তিনি বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট এলিট ফোর্স র‍্যাবে যোগদান করেন। র‍্যাবে কর্মকালীন সময়ে গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি সরূপ তিনি ডিজি পদক লাভ করেন।২০১৮-২০২০ সাল পর্যন্ত র‍্যাবের কর্মকালীন শেষে তিনি পুলিশের আরেক গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগে যোগদান করেন। সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পদে কর্মরত ছিলেন। গোয়েন্দা বিভাগ ও জোনে কর্মকালীন সময়ে গুরুত্বপূর্ণ কাজে অবদানের স্বীকৃতি সরূপ ডিএমপির শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হওয়ার গৌরব অর্জন করেন।


শিক্ষা জীবনে তিনি বালিদহ পাচাকড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ভবদহ কলেজ থেকে এইচএসসি পাশ করেন, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। 


তিনি পাচাকড়ি নিবাসী প্রশান্ত কর্মকার ও চঞ্চলা কর্মকারের জ্যেষ্ঠ সন্তান।

আরও খবর