কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

কুবিতে শুরু হতে যাচ্ছে আন্তঃসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে বুধবার (২২ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে আন্তঃসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও মিলনমেলা-২০২৩।


এ উপলক্ষে সকাল ১০টায় আন্তঃসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও মিলনমেলা-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এবং অতিথি হিসাবে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন। 



খেলার ফিকশ্চার:

বুধবার উদ্বোধনী দিন সকাল ১০টায় রোভার স্কাউট বনাম বিএনসিসি, সকাল ১০টা ৩০ মিনিটে প্রতিবর্তন বনাম বৃত্ত,সকাল ১১টায় বন্ধু বনাম অনুপ্রাস এবং সকাল ১১টা ৩০ মিনিটে রোটারেন্ট ক্লাব বনাম গবেষণা সংসদ সংগঠনসমুহের খেলা অনুষ্ঠিত হবে। 


দুপুর ২টায় সায়েন্স ক্লাব বনাম প্রথম আলো বন্ধু সভা,দুপুর ২টা ৩০ মনিটে প্লাটফর্ম বনাম শাখা ছাত্রলীগের খেলা অনুষ্ঠিত হবে। 


বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সংগঠন ছায়া জাতিসংঘ বনাম ইএলডিসি  এবং  ৩টা ৩০ মিনিটে ডিবেটিং সোসাইটি বনাম থিয়েটারের খেলা অনুষ্ঠিত হবে। এভাবে মোট ১৬টি সংগঠন প্রতিযোগিতার প্রথম রাউন্ডে অংশগ্রহণ করবে। 


কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে  ৮টি বিজয়ী সংগঠন এবং পরবর্তীতে সেমিফাইনালে অংশগ্রহণ করবে ৪টি বিজয়ী সংগঠন। ফাইনালে অংশগ্রহন করবে মোট ২টি বিজয়ী সংগঠন। 

সংগঠন সমূহের নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্য শেষে সন্ধ্যা ৮টায় শুরু হবে চূড়ান্ত প্রতিযোগিতা।


চ্যাম্পিয়ন ও রানারআপের ট্রফির পাশাপাশি অংশগ্রহণকারী সংগঠনসমূহের জন্য থাকবে স্মারক ক্রেস্ট। 


এবিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার বলেন,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে  প্রথমবারের মতো আমরা আন্তঃসংগঠন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও মিলনমেলার আয়োজন করতে যাচ্ছি। মূলত বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, সাংবাদিক- সকল সংগঠনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন।


২২ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই মিলনমেলা সফল করতে প্রেস ক্লাবের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।

আরও খবর