নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মানপুর গ্রামে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ, গাছপালা কর্তন ও জমি দখলের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন নারী আহত হয়েছেন বলে দাবি করেছে একটি পক্ষ। একই সঙ্গে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।


শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মানপুর সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, মানপুর গ্রামের ছবেদ আলী সরদারের ছেলে শরিফুল ইসলাম ও আরিফুর ইসলামের সঙ্গে জব্বার সরদারের ছেলে সফিকুল, সৈয়দ আলীর ছেলে আমিরুল এবং লতিফ সরদারের ছেলে আবুল কাশেমসহ তাঁদের শরিকদের দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


আবুল কাশেমের অভিযোগ, আদালতের আদেশ উপেক্ষা করে শরিফুল ইসলাম ও আরিফুর ইসলাম শতাধিক লোকজন নিয়ে কবরস্থানের সীমানার বেড়া কেটে গাছপালা কর্তন করে জমি দখল করেন। এতে বাধা দিতে গেলে প্রতিপক্ষ তাঁদের ওপর হামলা চালায়। এ সময় জাহানারা খাতুন, লুৎফুন্নেছা ও নাজমুন নাহার আহত হন। নাজমুন নাহারের দাবি, হামলার সময় তাঁর কানের দুল ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তাঁরা।


তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শরিফুল ইসলাম ও আরিফুর ইসলাম। তাঁদের দাবি, প্রায় ৭০ বছর ধরে তাঁরা ওই পথ দিয়ে চলাচল করে আসছেন। কিন্তু ৩-৪ মাস আগে প্রতিপক্ষ বেড়া দিয়ে চলাচলের পথ সংকুচিত করে দেওয়ায় তাঁদের পোলট্রি খামারের মালামাল পরিবহন ও বিপণনে সমস্যা সৃষ্টি হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁরা চলাচলের পথ সম্প্রসারণ করেছেন এবং পথের মধ্যে থাকা গাছপালা কর্তন করেছেন। তাঁদের দাবি, তাঁরা কোনো হামলা বা ছিনতাইয়ের সঙ্গে জড়িত নন; বরং পথ সম্প্রসারণের সময় প্রতিপক্ষই তাঁদের ওপর হামলা চালায়। তাঁরা আত্মরক্ষার চেষ্টা করেছেন মাত্র।


এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জামাল ফারুক বলেন, বিরোধপূর্ণ জায়গাটিতে উভয় পক্ষেরই স্বত্ব ও দাবি রয়েছে। পূর্বপুরুষদের সময় থেকে দীর্ঘদিন ধরে উভয় পক্ষ ওই পথ দিয়ে চলাচল করে আসছেন। তবে কয়েক মাস আগে একটি পক্ষ বেড়া দিয়ে পথটি সংকুচিত করে দেয়। বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে নিয়ে একাধিকবার বৈঠক করেও সমাধান করা সম্ভব হয়নি। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী শরিফুল ইসলামরা পথটি সম্প্রসারণ করেছেন বলে তিনি জানতে পেরেছেন।


এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণ, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং সংঘর্ষের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag
আরও খবর