রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল

মিঠাপুকুরে শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব উপজেলার শাখার শ্রদ্ধা নিবেদন


অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।


এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।


শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। 


উপজেলার মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তাবক অর্পণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি মেহেদী হাসান রিপুল, সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকা মিঠাপুকুর প্রতিনিধি শামীম রানা, যুগ্মসাধারণ সম্পাদক ও দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি রুবেল ইসলাম, প্রচার  সম্পাদক ও দৈনিক গণজাগরণ পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি রতন বাবু, সিনিয়র সদস্য  ও দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার রংপুর ব্যুরো প্রধান শহিদুল ইসলাম ও সদস্য ও দ্যা নিউজ প্লাস ক্যামেরা পার্সন রায়হান কবির সহ প্রমূখ।


এ সময় মিঠাপুকুর উপজেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও  সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বিনম্র শ্রদ্ধা নিমেদন করেন।


আরও খবর