চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

চিলমারীঃ "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধির উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) সকাল ১১টার দিকে "উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে" ফ্রেন্ডশীপ এনজির (FDIDP) প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন সরকারের সভাপতিত্বে, উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উম্মে কুলছুম, উপজেলা অতিরিক্ত সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। 

এ সময় বক্তারা বলেন "প্রতিবন্ধী ব্যক্তিরা যেন সহজলভ্য ও বাস্তব সম্মত কৃষি কাজের সুযোগ তৈরি করতে পারেন" এবং যাতে তাঁরা নিজেদের বাড়ির আঙিনা ও আশ-পাশের ফাকা জায়গা গুলো কাজে লাগিয়ে শাক-সবজি উৎপাদন করতে পারেন। এর মাধ্যমে তারা পরিবারের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদন উদ্বৃত্ত হলে পারিবারিক আয় কিছুটা হলেও বৃদ্ধিরও সুযোগ সৃষ্টি হতে পারে বলে জানান তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপ এনজির FDIDP প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন সরকার, টেকনিক্যাল সুপারভাইজার মনতাজুল হক, টেকনিক্যাল সুপারভাইজার হাফিজুর রহমানসহ সিবিআর (CBR) কর্মীরা এবং হেল্প গ্রুপের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। 

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং অর্থ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন করা। পাশাপাশি তাঁদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা অর্জনে উৎসাহিত করা। এবং "প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং তাঁদের জীবিকা" উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান তারা। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবিকাভিত্তিক কার্যক্রমে অংশ গ্রহণের সুযোগ বাড়াতে এবং অন্তর্ভুক্তি মূলক উন্নয়নকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে জানান তারা।

আরও খবর