নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লোহাগড়া সরকারি আদর্শ কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে কলেজের মতিউর রহমান অডিটোরিয়ামে নতুন শিক্ষার্থীদের নিয়ে ওই নবীন বরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজ অধ্যক্ষ রেহবার দারাজ।
লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভর্তি কমিটির আহবায়ক প্রভাষক নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন।
এর আগে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোসা. মাওয়ারা খানমের সঞ্চালনায় নতুন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহারিয়ার, একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী মাহির ফয়সাল প্রমুখ।
এছাড়াও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সমাজকর্ম বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কামরুন্নাহার লিনা, কলেজের শিক্ষা পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক পীযুষ কান্তি রায়, সমাজবিজ্ঞান বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এম এম তারিকুল আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান বাঁধন কুমার ঘোষ, দর্শন বিভাগের প্রভাষক মো. মাসুদ হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভর্তি কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক নুরুজ্জামান।
লোহাগড়া সরকারি আদর্শ কলেজে এবার বিজ্ঞান বিভাগে ১২০ টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২১০ টি এবং মানবিক বিভাগে ৩৭৫ টি আসন রয়েছে। সব মিলিয়ে একাদশ শ্রেণিতে মোট ৪৯৯ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোল্যা জাহিদুল ইসলাম নবীনদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে নিয়মিত ক্লাস করা, শিক্ষকদের সম্মান করা এবং বিভাগের নিয়ম-কানুন মেনে চলার পরামর্শ দেন। পাশাপাশি সচেতন, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া সরকারি আদর্শ কলেজ অধ্যক্ষ রেহবার দারাজ কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস নতুন শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।
১ ঘন্টা ১০ মিনিট আগে
১ ঘন্টা ২৪ মিনিট আগে
১ ঘন্টা ২৬ মিনিট আগে
১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ ঘন্টা ৫০ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে
২ ঘন্টা ৩১ মিনিট আগে