শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬

আজ উদ্ভাবন করি, আগামীকাল পুষ্টি নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস ২০২৬ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার হাসেনবেগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ও বক্তব্য দেন পত্নীতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  মোঃ পারভেজ মোশারফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসেনবেগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের পত্নীতলা এলাকার এরিয়া ম্যানেজার  রিন্টু মার্ডী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই এলাকার এরিয়া সুপারভাইজার  মাথিয়াস।

আলোচনা সভায় বিশ্ব খাদ্য দিবসের তাৎপর্য তুলে ধরা সহ খাদ্য নিরাপত্তা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং কৃষি উৎপাদনে উদ্ভাবনী উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্যের গুণগত মান বজায় রাখা এবং পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।

প্রধান বক্তা বক্তব্যে কৃষির উন্নয়ন, আধুনিক কৃষিপদ্ধতির ব্যবহার এবং কৃষি উৎপাদনে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণার গুরুত্ব তুলে ধরেন।তিনি খাদ্য উৎপাদন ও পুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে কৃষক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তি, পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি খাদ্যের অপচয় রোধ এবং সবার জন্য পুষ্টিকর খাবারের প্রাপ্যতা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশ ছিল খাদ্য ও পুষ্টিবিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শনের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসারসহ অন্যান্য অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন। স্টলগুলোতে প্রদর্শিত বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম দেখে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রশংসা করেন। আয়োজকরা এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। অতিথিদের এই উৎসাহ ও প্রশংসায়  আরও অনুপ্রাণিত করবে বলে এরিয়া ম্যানেজার  রিন্টু মার্ডী আমাদের জানান।

আলোচনা সভায় বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্যের আলোকে খাদ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধি, উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করা এবং একটি সুস্থ ও পুষ্টিসমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।


এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে খাদ্য, পুষ্টি ও সামগ্রিক জীবনমান উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag
আরও খবর