নাটোরের সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযানে উদ্ধারকৃত ৫ টি বক অবমুক্ত করেছে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বকগুলো অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি ও পরিবেশ প্রকৃতি আন্দোলনের সভাপতি এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চলনবিল জীববৈচিত্র্য ফোরামের সভাপতি জুলহাজ কায়েম, সাংবাদিক ও পরিবেশ কর্মী আবু জাফর সিদ্দিক, পরিবেশ কর্মী মোতালেব হোসেন, সাংবাদিক বায়েজিদ ইসলাম জয় প্রমুখ।
এর আগে চলনবিলের ডাহিয়া ইউনিয়নের পারিল এলাকায় পরিবেশ কর্মী জুলহাজ কায়েমের নেতৃত্বে অভিযান করে বক ও পাখি শিকারীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
১ ঘন্টা ১০ মিনিট আগে
১ ঘন্টা ২৪ মিনিট আগে
১ ঘন্টা ২৬ মিনিট আগে
১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ ঘন্টা ৫০ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে
২ ঘন্টা ৩১ মিনিট আগে