শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ

রংপুরের পীরগাছায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, গবাদিপশু নিয়ে যাওয়া, ফসলের ক্ষতিসাধন ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চান মিয়া নামে এক ব্যক্তি ২২জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ছাওলা ইউনিয়নের রামসিং গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে চান মিয়ার সঙ্গে স্থানীয় ইদ্রিস সানদারগংদের বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১২ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে চান মিয়া তাঁর ভাইয়ের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরা নিজেদের বসতবাড়িতে ঘুমিয়ে ছিলেন।

চান মিয়ার অভিযোগ, ওই রাতে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রসহ তাঁর বসতবাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেন। এতে ১৮ হাত দৈর্ঘ্যের একটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরে থাকা আটটি মুরগি ও তিনটি ছাগল পুড়ে মারা যায়। এ ছাড়া ঘরে থাকা তিনটি গরু নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা তাঁর আবাদি জমির কাঁচা ধান কেটে নিয়ে ফসলের ক্ষতিসাধন করেন। একই সঙ্গে ঘরের একটি বাক্সে রাখা জমি বিক্রির ৫ লাখ ৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন চান মিয়া। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

তবে অভিযুক্ত পক্ষ তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, পূর্বশত্রুতার জেরে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে পীরগাছা থানার পুলিশ জানায়, বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

আরও খবর