নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত

চিলমারীঃ "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ এবং পারিবারিক খাদ্য-নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, বসতবাড়িতে শাক-সবজি চাষ বিষয়ক দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ই অক্টোবর) সকাল ১১টার দিকে "অষ্টমীচর ইউনিয়ন পরিষদে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা বরকত উল্লাহ" সভাপতিত্বে, ফ্রেন্ডশীপ এনজিওর "Disability Inclusive Development Programme" (FDIDP) প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ সময় উপজেলার ৬টি চর থেকে সেলফ-হেল্প গ্রুপের (SHG) সদস্যরা অংশ গ্রহণ করেন। 
এ সময় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা বরকত উল্লাহ এবং সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। এ সময় বক্তারা বসত-বাড়ির আঙিনা, বাড়ির আশ-পাশে ও অব্যবহৃত জায়গায় কীভাবে পরিকল্পিত ভাবে শাক-সবজি চাষাবাদ করা যায়। সে বিষয়ের উপর অংশগ্রহণ কারীদের দিক নির্দেশনা দেয়া হয়েছে। প্রশিক্ষণে বাড়ির আঙিনায় উপযোগী শাক-সবজি নির্বাচন, জমি ও মাটি প্রস্তুত, বীজ বপন, চারা রোপণ, জৈব সার ব্যবহার, গাছের পরিচর্যা এবং রোগবালাই দমনের মত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি স্বল্প জায়গায় পারিবারিক চাহিদা অনুযায়ী সবজি উৎপাদন, এবং উৎপাদিত সবজি পরিবারের পুষ্টি চাহিদা পূরণে কী ভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে  আলোচনা করা হয়েছে। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল "প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য ও বাস্তব সম্মত কৃষি কাজের সুযোগ তৈরি করা"  যাতে তাঁরা নিজেদের বাড়ির আঙিনা ও আশ-পাশের জায়গা কাজে লাগিয়ে শাক-সবজি উৎপাদন করতে পারেন। এর মাধ্যমে পরিবারের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদন উদ্বৃত্ত হলে পারিবারিক আয় বৃদ্ধিরও সুযোগ সৃষ্টি হতে পারে বলে জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপ এনজির FDIDP প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন সরকার, রিহ্যাবিলিটেশন অফিসার, টেকনিক্যাল সুপারভাইজার এবং সিবিআর (CBR) কর্মীরা সবাই উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণটি "প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং তাঁদের জীবিকা" উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছেন। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের কৃষি ও জীবিকাভিত্তিক কার্যক্রমে অংশ গ্রহণের সুযোগ বাড়াতে এবং অন্তর্ভুক্তি মূলক উন্নয়নকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে জানান তারা।
আরও খবর



deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

৯ ঘন্টা ৪৯ মিনিট আগে