রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে উপজেলার গড়গড়ি ইউনিয়নের চাঁদপুর ব্যাংগাড়ি বাজারের সংলগ্ন পদ্মার শাখা নদীর দুই পাড়ে হাজারো দর্শকের ভিড়। এ উপলক্ষ্যে উপজেলার গড়গড়ি ইউনিয়নের চাঁদপুর ব্যাংগাড়ি বাজারের নিচে নদী তীরবর্তী এলাকায় দেখা গেছে উৎসবের আমেজ। এ উপলক্ষে তিনদিন ব্যাপী মেলার আয়োজন করেছেন কমিটি। আজমকে শেষদিন পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) দুপুর পর উপজেলার গড়গড়ি ইউনিয়নের হালীম মাষ্টার এর ঘাট থেকে শুরু করে আশরাফপুর নজরুল ইসলাম লরুর বটতলার ঘাট পর্যন্ত পদ্মা নদীতে নৌকাবাইচ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিপুল পরিমাণ দর্শক নদীর দুই পাড়ে অবস্থান নেন, অনেকে আবার নৌভ্রমণ ও স্প্রিডবোর্ডের মাধ্যমে প্রতিযোগিতা উপভোগ করেন।
ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ (বাঘ-চারঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) আবু সাঈদ চাঁদ। উদ্বোধন করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ সামিম সরকার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকি ফয়সা তালুকদার, উপজেলা বিএনপি আহ্বায়ক ফখরুল হাসান ববলু, উপজেলা বিএনপি সদস্য সচিব আশরাফ আলী মলিন, আহনায়ক কমিটির অন্যতম সদস্য সুরুজ্জামান সুরুজ, সাধারণ সম্পাদ তৌফিকুল ইসলাম তফি, গড়গড়ি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদ সোলাইমান হোসে, এমদাদুল হক, চকরাজাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোল্লা খামারু, সাধারণ সম্পাদক জগলু শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় ছোট-বড় ১৬টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ এমপি বিজয়ীদের মাঝে ৩২ ইঞ্চি ও ২১ ইঞ্চি রঙ্গিন টিভি এবং লক্ষ টাকার প্রইজ মানি পুরস্কার হিসেবে তুলে দেন ।
আশরাপুর এলাকার দর্শক আকরাম হোসেন ও ব্যাংগাড়ি এলাকার জাহাঙ্গীর আলম জানান, ‘দীর্ঘ শত বছরের ঐতিহ্যবাহী এ মেলায় দূর-দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী নৌকা বাইচ দেখতে এসে থাকেন। এমন আয়োজন দেখে তারা অবিভুত হন। আগামীতে যেন এ ধরনের প্রতিযোগিতা আরো বড় পরিসরে আয়োজন করা হয়, সেটাই আমাদের প্রত্যাশা।’
দর্শকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ডাবলু সরকার ও পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম স্বপন জানান,
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং সুস্থ ধারার বিনোদন ফিরিয়ে আনতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, উৎসবের দিনগুলোতে নিরাপত্তায় পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।#