বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ বাব এল মান্দেব প্রণালির পুরো নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী আশাশুনিতে ন্যাজারিন মিশনের নতুন প্রকল্প অবহিতকরণ সভা শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী উজ্জল বাদশা (সাব্বির) আদমদীঘিতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা রাজবাড়ীর পাংশায় এসআরবি-১০-এর অভিযান, পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না, মজুদও যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করা হবে না যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়নি পরকালে তাদের বিচার কীভাবে হবে? ইসলামপুরে মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনই ভ্রাম্যমাণ আদালতে পুড়ানো হলো ১০টি রিং জাল লোহাগাড়ায় সিএনজির ধাক্কায় গুরুতর আহত সার্ভেয়ার জাফরুল ইসলাম চিলমারীতে "আইএফআইসি ব্যাংকের ৫০বছর" পূর্তি উদযাপিত হয়েছে দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান

আশাশুনিতে ন্যাজারিন মিশনের নতুন প্রকল্প অবহিতকরণ সভা



 আশাশুনিতে বিল্ডিং রেজিলিয়েন্স থ্রো ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেশন এন্ড সাসটেইনেবল লাইভলিহুড (BRCCASL) প্রকল্প এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।
বিএমজেড এর সহযোগিতায় সাইন অফ হোপ এবং বাংলাদেশ ন্যাজারিন মিশনের বাস্তবায়নে প্রকল্প কৃষিবিদ ইমরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। প্রেজেন্টেশন উপস্থাপন ও সূচনা বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী ফ্রান্স মিঠুন সরকার। প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করা, জলবদ্ধতা বোধ, আধুনিক পদ্ধতিতে পোল্ট্রি ও গৃহপালিত পশু পালন প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসা ও বাজার সংযোগ প্রশিক্ষণ, জলবায়ু পরিবর্তন ঝুঁকি ও অভিযোজন মূল্যায়ন, গাছের চারা ও বীজ সার বিতরণ, প্লট প্রদর্শন, পশু সম্পদ বিতরণ, স্থায়ী পায়খানা ও পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন, পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ, আত্মসহায়ক ও কৃষকদের দল গঠন, উঠান বৈঠক ও পরিচ্ছন্নতা সম্পর্কে প্রচারণা, জৈব ও কেঁচো সার তৈরি প্রশিক্ষণ, স্থানীয় প্রশাসন ও উপকারভোগিদের সেমিনারসহ দুর্যোগ, চিকিৎসা, বন ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে বলে প্রজেন্টেশনে জানানো হয়। অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা ও পিআইও আমিরুল ইসলাম। অন্যদের মধ্যে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা রাখেন, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, ইএসডিও প্রজেক্ট ম্যানেজার শামছুল হক মৃধা, প্রেস ক্লাব সেক্রেটারী আকাশ হোসেন প্রমুখ। প্রকল্পটি ১ জুলাই ২০২৬ হতে ৩০ জুন ২০২৯ সাল পর্যন্ত আশাশুনিতে কাজ করবে।
Tag
আরও খবর