জামালপুরের ইসলামপুরে নিষেধাজ্ঞা ভেঙে যমুনা নদীকে ইলিশ মাছ ধরতে চেষ্টা চালায় স্থানীয় একদল জেলে। এসময় ভ্রাম্যমাণ আদালতে জেলেদের মাছ ধরা ১০টি রিং জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার বেলগাছা ও চিনাডুলী ইউনিয়নে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নদীতে মাছ ধরতে ফেলানো জব্দকৃত জেলেদের ওই রিং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদীতে মা ইলিশ সংরক্ষণে মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।
নিষেধাজ্ঞা শুরুর দিনই যমুনা নদীতে ইলিশ মাছ ধরতে নিষিদ্ধ জাল মজুত ও বাজারজাত ঠেকাতে নজরদারি জোরদার করেছে প্রশাসন। এর অংশ হিসেবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েন বলেন, 'ইঞ্জিন চালিত নৌকাযোগে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে আমরা অভিযান করেছি। এসময় জেলেরা শটকে পড়লেও যমুনা নদী থেকে জেলেদের ১০টি নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করে পরে ভ্রাম্যমাণ আদালতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। মা ইলিশ সংরক্ষণে আমরা বদ্ধপরিকর।'
৬ ঘন্টা ৬ মিনিট আগে
৯ ঘন্টা ৩১ মিনিট আগে
১৬ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে