জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা পবিপ্রবিতে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ বীর কামটখালী জে.বি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জুবেদ আলী ভূইয়ার ৪১তম মৃত্যুবার্ষিকী আজ মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে আজ যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ কুলিয়ারচরে ১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কুলিয়ারচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন দিনাজপুরে সীমান্তে নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিজিবি খেলাধুলার বিকাশ ও শিক্ষার প্রসারে সম্ভাবনাময় তরুণ প্রজন্মের পাশে শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক কুতুবদিয়ায় ৫ ইউপিতে প্রশাসক নিয়োগ দিনাজপুরে পাওনা টাকার জেরে হত্যা মামলার প্রধান আসামি কিশোরগঞ্জে গ্রেফতার লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী নাগেশ্বরীতে ‘ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অসহায় আনোয়ারার স্বপ্নের ঠিকানা গড়ে দিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন কুঁন্দুড়িয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬


নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালীঃ

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১ হাজার ১০৬ জনকে আটক ও গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাদের মধ্যে ৮৫ জনের বিরুদ্ধে বিভিন্ন আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১ হাজার ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। গত ২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক ও গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা, ৫৩ জনের বিরুদ্ধে ৩৪ ধারায় প্রসিকিউশন, সাতজনকে নিয়মিত মামলায়, ১৩ জনকে আগের মামলায় এবং দুজনকে আগের ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া একজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার, দুজনকে সামারি ট্রায়ালে আদালতে সোপর্দ এবং চারজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

থানাভিত্তিক হিসাবে, হাতিয়া থানায় সর্বোচ্চ ২৮৯ জন, বেগমগঞ্জে ১৮৩ জন, কোম্পানীগঞ্জে ১৩১ জন, সুধারাম মডেল থানায় ১২৫ জন, চরজব্বরে ১১০ জন, সোনাইমুড়ীতে ৯২ জন, কবিরহাটে ৬০ জন, চাটখিলে ৫৯ জন ও সেনবাগে ৫৭ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা রোধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হবে।

আরও খবর