ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ



জামালপুরের ইসলামপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 


বুধবার (৭ অক্টোবর) বিকেলে ৪১ সেকেন্ডের  মিছিলের ভিডিওটি ফেসবুকের বিভিন্ন আইডিতে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে সন্ধ্যার আগ মূহুর্তে পৌর শহরে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। 


থানা-পুলিশের ধারণা, আজ ভোরে জনশূন্য থাকার সুযোগে কে বা কারা মিছিলটি করে থাকতে পারে।



সরকারি ইসলামপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. শাওন সরকারের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। 


 শাওন সরকার মিছিলের ভিডিও তাঁর ফেসবুকে পোষ্ট করেছেন। এতে ক্যাপশনে তিনি লিখেছেন, 'যতটুকু পেরেছি ইসলামপুরের মাটিতে 'জয় বাংলা' স্লোগান ধরে রাখার চেষ্টা করেছি। ব্যক্তি স্বার্থে নয়, দলের স্বার্থে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতের জন্য দোয়া করবেন, যেন এর থেকেও ভালো কিছু করে দেখাতে পারি।'



ফেসবুকে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওতে দেখা যায়, ১৫ থেকে ১৮ জন ব্যক্তি হাতে মিছিল করছেন। তাঁদের অনেকেরই মুখে মুখোশ ছিল। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।


ভিডিওতে থাকা ডিজিটাল ব্যানারে লেখা হয়েছে, 'দেশ বাঁচাও, জীবন বাঁচাও, লুটেরা সরকার হঠাও', 'অন্যায়, মিথ্যা মামলা, অবিচার, বিচারহীনতা, অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, নির্যাতন, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, বৈষম্য, শোষণ নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। 

আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছে ‘সরকারি ইসলামপুর কলেজ ছাত্রলীগ’-এর নাম। ভিডিওতে মিছিল করার স্থানটি উপজেলার সীমান্তবর্তী পৌর শহরের বিজয় চত্বরের দৃশ্য দেখা গেছে।


ব্যানারের এক পাশে শেখ হাসিনার ছবি রয়েছে। অন্য পাশে সরকারি ইসলামপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. শাওন সরকারের ছবি দেখা যায়। এ ছাড়া আরও বেশকয়েক জন নেতার ছবি অস্পষ্ট থাকায় তাঁদের চেনা সম্ভব হয়নি। 


ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল করেছে। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন কায়েস, উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক সাদ্দাম সাকিল রিফাত, সরকারি ইসলামপুর কলেজ ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন  সাব্বির এবং সাধারণ সম্পাদক রাব্বি মিয়া। 


ইসলামপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত বলেন, 'ছাত্রলীগের মিছিলের বিষয়টি তদন্ত করে দেখতে থানা-পুলিশকে জানিয়েছি। এ ছাড়া ছাত্রলীগকে প্রতিহত করতে আমাদের নেতা-কর্মীরা মাঠে রয়েছে।'


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিলের ভিডিও সম্পর্কে জেনেছি। রাতভর ডিউটি শেষে পুলিশ থানায় ফেরার সুযোগে জনশূন্য এলাকায় সম্ভবত আজ ভোর বেলায় মিছিলটি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।'



আরও খবর