ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট ২০২৬, সিজন-৯’-এর শিরোপা জিতেছে শ্যাডো স্ট্রাইকার্স। ফাইনালে সিস্মিক শ্যুটার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। রানার্সআপ হয়েছে সিস্মিক শ্যুটার্স।

শাবিপ্রবি ক্যাম্পাসের হ্যান্ডবল গ্রাউন্ডে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক, সহকারী অধ্যাপক মো. শাহেদুল হোসেন, সহকারী অধ্যাপক মো. জাকির জাকারিয়া, সহকারী অধ্যাপক আশরাফ হোসেন এবং প্রভাষক শেফা উল করিম। অতিথিরা ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেন।

টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে একাধিক খেলোয়াড় পুরস্কৃত হন। ফাইনালে অসাধারণ নৈপুণ্যের জন্য পিএমই ২০২৫-২৬ সেশনের ফারহান নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ফাইনাল। একই সঙ্গে তিনি টুর্নামেন্টের সেরা গোলকিপার হিসেবেও পুরস্কৃত হন।

পিএমই ২০২৫-২৬ সেশনের আবির নির্বাচিত হন বেস্ট এমার্জিং প্লেয়ার। পুরো টুর্নামেন্টে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন পিএমই ২০২২-২৩ সেশনের সোবহান। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পিএমই ২০২৩-২৪ সেশনের তীর্থ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষকরা এ ধরনের ক্রীড়া আয়োজনের প্রশংসা করেন। তারা বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত মানসিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতেও সহায়তা করে।

উৎসবমুখর পরিবেশে ফাইনাল ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামে পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট ২০২৬-এর নবম আসরের।

Tag
আরও খবর