কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল বুধবার বিকালে ব্যবসায়ী সংস্থা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল।
তফসিল ঘোষণা করেন নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও নাঙ্গলকোট উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজী।
নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা সদস্য সচিব এম আরিফুল আলম নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মজুমদার, সাবেক সভাপতি কাউসার আলম, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ইসরাফিল খান, সেলিম জাহাঙ্গীর মন্টু, সদস্য এনায়েত উল্যাহ কামাল, মিজানুর রহমান, নাছির উদ্দীন পিন্টু, খলিলুর রহমান সোহাগ, মফিজুর রহমান, সৈয়দ আহমদ, সাহাব উদ্দিন খান প্রমুখ।
নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার মনোনয়নপত্র ক্রয় ও জমা ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর, বাছাই ১৪ অক্টোবর, প্রত্যাহার ১৬ অক্টোবর, আপিল ১৮ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৯ অক্টোবর, নির্বাচনী প্রচারণা ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর এবং ৩১ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭ ঘন্টা ৫১ মিনিট আগে
২০ ঘন্টা ৪ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে