ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে

কুড়িগ্রামের চিলমারীতে "অষ্টমীচর ইউনিয়নের, উত্তর মুদাফৎ ও ডাটিয়ার চরে" একযোগে ইনক্লুসিভ কালচারাল ইভেন্ট ও স্পোর্টস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ই অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার "অষ্টমীচর ইউনিয়নের উত্তর মুদাফৎ চরের মধ্য উত্তর মুদাফৎ, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ডাটিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল "প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুদের, সমান অংশ গ্রহণ নিশ্চিত করা। তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ" তৈরি করা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের "শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কমিউনিটি প্রতিনিধি, সিবিআর (CBR) ওয়াচ কমিটির সদস্য এবং সেল্ফ-হেল্প গ্রুপের (SHG) সদস্যরা" উপস্থিত ছিলেন।

উত্তর মুদাফৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে, বিদ্যালয়ের জমিদাতা "মতিউর রহমান" শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং বিজয়ী ও অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অন্যদিকে, ডাটিয়ার চর "সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় কমিউনিটি নেতা সজিব মিয়া ও CBR সংশ্লিষ্ট প্রতিনিধিরা "অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের উৎসাহ প্রদান করেন এবং পুরস্কার বিতরণে অংশ গ্রহন করেন।

এ সময় উপস্থিত থেকে বক্তারা বলেন, "খেলা-ধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড" শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুদের একসঙ্গে অংশ গ্রহণের মাধ্যমে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথ আরও সুগম হয় বলে জানান তারা।

এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, FDIDP এর ম্যানেজার রুহুল আমিন সরকার, ও টেকনিক্যাল সুপার ভাইজার মোন্তাজুল রহমান, হাফিজুর রহমান, আনিছুর রহমানসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আরও খবর