চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ

শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসায়বর বন্দরের কাজীরহাটে একটি মুদি দোকানে তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। একই সঙ্গে দোকানটি দখলের উদ্দেশ্যে পরে নতুন করে তালাবদ্ধ করে রাখার অভিযোগও করেছেন দোকান মালিক রুনা বেগম। এ ঘটনায় সেনেরচর ইউনিয়নের ক্লাবমোড় এলাকার ইমরান কাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে জাজিরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, রুনা বেগমের বাবা আব্দুর রহমান কাজী তিনটি দোকান রেখে মারা যান। এর মধ্যে একটি দোকান ওয়ারিশসূত্রে রুনা বেগমের মালিকানায় রয়েছে বলে দাবি তার। রুনা বেগমের ভাষ্য, তার বাবা জীবিত থাকতেই দোকানটি তাকে বুঝিয়ে দেন। এরপর তিনি ও তার স্বামী ওই দোকানে চালসহ বিভিন্ন মুদি পণ্যের ব্যবসা করে আসছিলেন।

রুনা বেগম অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে তার স্বামী দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন শনিবার (৩ অক্টোবর) ভোরে ইমরান কাজী তার কয়েকজন সহযোগীকে নিয়ে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন মুদি পণ্য লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে দোকানটি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে তালাবদ্ধ করে রাখা হয় বলেও দাবি করেন রুনা বেগম।

রুনা বেগম বলেন, আমার বাবা জীবিত থাকা অবস্থায় দোকান ঘরটি আমাকে বুঝিয়ে দেন। আমরা স্বামী-স্ত্রী মিলে সেখানে চালসহ বিভিন্ন মুদি পণ্যের ব্যবসা করে আসছি। দোকানের মালামাল লুট হয়ে যাওয়ায় আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এতে পরিবারটি আর্থিকভাবে বিপাকে পড়েছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে জাজিরা থানায় লিখিত অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইমরান কাজীর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহাম্মেদ বলেন, থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

আরও খবর