বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-10-2026 11:31:03 am

মেজর (অব.) আখতারুজ্জামানকে দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা সম্বোধন করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।


তিনি বলেছেন, আখতারুজ্জামান এখন শুধু জামায়াতে ইসলামীর নেতা নন; তিনি দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা হয়ে উঠেছেন।


রোববার (০৪ অক্টোবর) ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 


অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


শফিকুর রহমান বলেন, বিমানবন্দরের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা, দুইবারের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।


তিনি বলেন, আখতারুজ্জামান বিমানবন্দরের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদ করেছেন। ওমরাহ শেষে দেশে ফেরার পর লাগেজ পাওয়ার জন্য আখতারুজ্জামানকে তিন ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।


ডা. শফিকুর রহমান বলেন, ওমরাহ শেষে ফেরার সময় আখতারুজ্জামান ও তার সঙ্গীরা সঙ্গে করে জমজমের পানি নিয়ে এসেছিলেন। কিন্তু পরে তাদের হাতে অন্যদের পরিত্যক্ত কিছু জমজমের পানি ধরিয়ে দেয়া হয়। এ বিষয়ে প্রথমে তাদের জানানো হয়, কনটেইনার মদিনায় রয়ে গেছে এবং সেটি আপলোড করা হয়নি। পরে খোঁজ নিয়ে বলা হয়, কনটেইনার বিমানবন্দরে এসেছে, তবে ভুলক্রমে বেল্টে দেয়া হয়নি।


এসব ঘটনার জন্য দায়ী কারা, এমন প্রশ্ন তুলেন জামায়াত আমীর। তিনি বলেন, আখতারুজ্জামানের মতো একজন পরিচিত নাগরিকের সঙ্গেই যদি এমন ঘটনা ঘটে। তাহলে বিমানবন্দরের সাধারণ যাত্রীদের কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেটিও বিবেচনা করা প্রয়োজন।


তিনি আরও বলেন, একই সময়ে জামায়াতে ইসলামীর ৩৪ জন সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিমানবন্দরে এসেছিলেন। তাদের সঙ্গেও অশোভন আচরণ করা হয়েছে। এ ঘটনায় কোনো সদয় ব্যবহার করা হয়নি।


আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা মিথ্যা মামলা। মামলায় অভিযোগ করা হয়েছে, আখতারুজ্জামান একজনকে শারীরিকভাবে নাজেহাল করেছেন। আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি।


বিমানবন্দর সিসি ক্যামেরার আওতায় থাকার কথা উল্লেখ করে জামায়াত আমীর বলেন, আদালতে আইনজীবী আখতারুজ্জামান কাকে মেরেছেন, তার প্রমাণ দেখাতে বলেছেন। কিন্তু তখন বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় কোনো ক্যামেরা ছিল না।

Tag
আরও খবর