চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ দুই আসামিকে আটক করেছে পুলিশ। ​ সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কায়বা ও যাদবপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ​ আটকরা হলেন গোগা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও গোগা মোল্লা পাড়ার রহমত মোল্লার ছেলে রায়হান কবির রানা (৩৫) এবং একই সংগঠনের সক্রিয় কর্মী ও যাদবপুর গ্রামের মেহেদী হাসান রিংকুর ছেলে রাব্বি হাসান জিকু (২০)। ​পুলিশ সূত্রে জানা যায়,শার্শা থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১৯ সেপ্টেম্বর দায়েরকৃত একটি নিয়মিত মামলার (মামলা নং-২৩, জিআর নং-৩০২; ধারা: বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি এবং বিস্ফোরক উপাদান আইন ১৯০৮-এর ৩/৪/৬) তদন্তে প্রাপ্ত আসামিদের আটক অভিযান পরিচালনা করেন। ​ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে কায়বা এলাকা থেকে গোগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রায়হান কবির রানাকে আটক করা হয়। পরবর্তীতে একই রাতে যাদবপুর এলাকার নিজ বাড়ি থেকে ছাত্রলীগের সক্রিয় কর্মী রাব্বি হাসান জিকুকে আটক করা হয়। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটকদের মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর