বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন


এগারো দিন পর ভারতের বিএসএফ এর হাতে আটক ৫ বাংলাদেশীকে বাংলাদেশের বিজিবির মাধ্যমে ছেড়ে দিয়েছে বিএসএফ। শুক্রবার (১৮-০৯-২০২৬ ) ভারতের সাগর পাড়া সীমান্তের বিএসএফ ক্যাম্প থেকে তাদের ছেড়ে দেয়া হয। রাত ৭ টায় বাঘা উপজেলার আলাইপুর সীমান্ত এলাকায় পৌঁছেন তারা ।

রাজশাহীর -৬ (চারঘাট -বাঘা)আসনের এমপি আবু সাইদ চাঁদ আলাইপুর বিজিবির মাধ্যমে তাদের রিসিভ করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। গত ৭ সেপ্টেম্বর তাদের আটক করে ভারতের বিএসএফ। তাদের ছাড়িয়ে আনতে পরিবারকে সহযোগিতা করেন বিএনপির নেতা আব্দুল সাদেক আদিল,স্বজল খান, আব্দুস সামাদ মুকুল। এব্যাপারে ভারতের হাই কমিশনার ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন এমপি আবু সাইদ চাঁদ।

জানা যায়,পাট কিনে ফেরার সময় ভুলে নৌপথে ভারতের সীমান্তে চলে যায় রাজশাহীর বাঘার পাঁচ ব্যক্তি। পরে তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকরা জানান, দুই দিন ক্যাম্পে রাখার পর পশ্চিমবঙ্গ রাজ্যের রানীনগর থানায় হস্তান্তর করে। সেখান থেকে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ছাড়া পান । এ আগে গত রোববার রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ে দেখা করে তাদের ফেরত আনার বিষয়ে কথা বলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

জানা যায় গত ৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবাজার-সংলগ্ন পদ্মা নদী এলাকা থেকে পাটবোঝাই নৌকাসহ তাদের আটক করে বিএসএফ। তারা হলেন - উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজ শিক্ষার্থী মোশাররফ হোসেন, সাহাবুল আলী, বাবর আলী (৪০), সাইফুল ইসলাম ও আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে মোশাররফ, সাহাবুল ও বাবর আলী পাট ব্যবসায়ী। অন্য দুজন নৌকার মাঝি।

নিজ এলাকায় ফেরার পর আটকৃতরা জানান, গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পাট কিনে নৌকায় করে ফিরছিলেন তারা। তীব্র স্রোতের বিপরীতে নৌকা চালাতে গিয়ে মাঝি দিক ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতের প্রায় দুই-আড়াই কিলোমিটার ভেতরে চলে যান। এ সময় বিএসএফের টহল দল তাদের আটক করে নিয়ে যায়। তারা জানান নৌকায় ১০০ মণ পাট ছিল। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। তারা নৌকা ও পাট ফেরত চান।

স্বজনরা জানান, বিষয়টি জানতে পেরে স্বজনেরা বিজিবির আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। তখন বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আটক ব্যক্তিদের ফেরত দেওয়া সম্ভব নয়।

আসাদুলের ভাই সাহারুল ইসলাম সোমবার প্রতিবেদককে জানিয়েছিলেন, খোঁজ নিয়ে তারা জানতে পেরেছেন আটক পাঁচজনকেই ভারতের রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার আগে সুনির্দিষ্ট কোনো তথ্য না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন।

শুক্রবার রাতে কথা হলে আটক ব্যক্তিসহ তাদের স্বজনরা স্থানীয় এমপির প্রতি কৃতজ্ঞতার প্রকাশ করেন তারা। 

এমপি আবু সাইদ চাঁদ বলেন , আমি জনপ্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব পালন করেছি। আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আটকের পর তাদের পরিবার এবং স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে আমি জানতে পারি তারা ব্যবসা করে জীবন -জীবিকা নির্বাহ করে। পাট কিনে ফেরার পথে পাট বোঝাই নৌকাসহ তাদের আটক করে বিএসএফ । তাদের ছেড়ে দিলেও পাট বোঝাই নৌকা ফেরত দেয়নি । এব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানান এমপি চাঁদ। ##


Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

৬ ঘন্টা ১২ মিনিট আগে