দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু


এস এম তাজুল হাসান সাদ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:


সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


নিহতরা হলো—সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। ইকবাল তার নানাবাড়ি সোনাতলা গ্রামে বেড়াতে এসেছিল।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে পরিবারের সদস্যরা জুমার নামাজ আদায় করতে গেলে শিশু দুজন বাড়ির কাছাকাছি মাছের ঘেরের বেড়ির দিকে যায়। একপর্যায়ে তারা আবুবক্কর শেখের ঘেরের পাশের পানিতে পড়ে যায়।


শিশু দুজনের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘেরের পানিতে তাদের নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।


কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ জানান, খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানির স্থান থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, শিশু দুজন ছাগল বাঁধার উদ্দেশ্যে ঘেরের বেড়ির দিকে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রথমে ভাগ্নে ইকবাল পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মামা আব্দুল্লাহও পানিতে পড়ে যায়। পরে দুজনই পানিতে ডুবে মারা যায়।


দুই শিশুর এমন করুণ মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। সন্তান হারানোর শোকে দুই পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সোনাতলা গ্রামের পরিবেশ। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক ও বেদনার ছায়া।

Tag
আরও খবর



6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

৩ ঘন্টা ৩৮ মিনিট আগে





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

৪ ঘন্টা ১৭ মিনিট আগে