নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-09-2026 08:00:33 am


মন্ত্রিসভায় জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর এখন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের অপেক্ষা গেজেট প্রকাশের। গেজেটের খসড়া বর্তমানে চূড়ান্ত পর্যালোচনা ও হালনাগাদের পর্যায়ে রয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে।


নতুন বেতন কাঠামো বাস্তবায়নে একটি মূল প্রজ্ঞাপনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য আরও পাঁচ থেকে সাতটি পৃথক এসআরও জারির প্রস্তুতি চলছে। এসব নথিতে বেতন ফিক্সেশন, ভাতা, পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা বাস্তবায়নের বিস্তারিত বিধান থাকবে।


অর্থ মন্ত্রণালয়ের পে-স্কেল-সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, খসড়া পর্যালোচনায় কোনো অসংগতি পাওয়া গেলে তা হালনাগাদ করা হচ্ছে। এরপর দ্রুত আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং শেষে প্রয়োজনীয় সংশোধন করে বিজি প্রেসে পাঠানো হবে।


মন্ত্রিসভা গত ৩১ আগস্ট জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করে। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। তবে অনুমোদনের পর সরাসরি গেজেট প্রকাশ নয়—খসড়া প্রজ্ঞাপন ও এসআরও প্রস্তুত, আইনগত যাচাই এবং বিজি প্রেসের আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।


আইবাস++-এও প্রস্তুতি


নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারি বেতন-ভাতা ব্যবস্থাপনার সফটওয়্যার আইবাস++-এ প্রয়োজনীয় পরিবর্তনের কাজ চলছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশনসংক্রান্ত তথ্য হালনাগাদ করা হচ্ছে। ২০১৫ সালে বর্তমান পে-স্কেল চালুর সময় আইবাস++ ছিল না। এবার ধাপে ধাপে নতুন কাঠামো বাস্তবায়নের কারণে সফটওয়্যারে তথ্য ও হিসাবের কাঠামোও হালনাগাদ করতে হচ্ছে।


সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার


জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকছে। ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ১ লাখ ৫৬ হাজার টাকা। প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত মূল বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত হয়েছে। ২০তম গ্রেডে মূল বেতন বাড়বে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা এবং সব গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মোবাইল ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে।


পেনশন ও বাস্তবায়ন


নিট পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত রয়েছে। ৯ হাজার টাকা বা কম পেনশনে ১০০ শতাংশ, ৯ হাজার ১ থেকে ২০ হাজারে ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজারে ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজারে ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা বেশি পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছে।


নতুন পে-স্কেল ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে ধাপে বাস্তবায়ন হবে। সরকারের হিসাবে এতে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।