যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার


রাজশাহীর বাঘায় পদ্মানদীর সীমান্ত এলাকা থেকে পাট ব্যবসায়ী, পাটবোঝায় নৌকা ও মাঝিসহ ৫ বাংলাদেশীকে আটক করে নিয়ে গেছে বিএসএফ।

এঘটনায় ৬ দিন অতিবাহীত হলেও তাদের ফেরৎ দেয়া হয়নি। ফলে তাদের পরিবারে দেখা দিয়েছে হতাশা, উদ্বেগ ও উৎকন্ঠা। 

গত সোমবার (৭ সেপ্টেম্বর-২৬) রাতে উপজেলার বাংলাবাজার চর এলাকা থেকে পাট কিনে নৌকাযোগে নিজ এলাকায় ফেরার সময় পথ ভুল করে তারা ভারতীয় সীমান্ত ভূখণ্ডে ঢুকে পড়ে।এসময় ভারতীয় বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। এঘটনার ৬ দিন অতিবাহীত হলেও তাদের ফেরত দেয়া হয়নি বলে দাবি পরিবারের। ফলে ওইসব পরিবার ও এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ উৎকন্ঠা ও হতাশা।

আটককৃতরা হলেন, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে কলেজছাত্র মোশাররফ হোসেন (২৬), ইউনুছ আলীর ছেলে সাহাবুল আলী (৪০), শাহাজাহান প্রামাণিকের ছেলে বাবর আলী (৪০), সামাদ মন্ডলের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) ও জামাল মন্ডলের ছেলে নৌকার মাঝি আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী এবং দুজন নৌকার মাঝি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের সীমান্তবর্তী বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে নৌকাযোগে নিজ এলাকায় ফিরছিলেন তারা। নদীতে রাতের অন্ধকারে স্রোতের বিপরীতে নৌকা চালানোর সময় ভুল করে নৌকাটি ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। এসময় বিএসএফ পাটবোঝাই নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায়। 

খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে  আলাইপুর বিজিপি ক্যাম্পে যোগাযোগ করা হলে পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে তাদের উদ্ধারে ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগের কথা জানানো হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

আটকের ৬দিন অতিবাহীত হলে ও তারা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে পরিবারের দাবি। বিষয়টি রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে জানানো হয়েছে বলেও জানান স্বজনরা।

শনিবার ১২ সেপ্টেম্বর আটকৃতদের বাড়িতে গিয়ে দােখা যায়, স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ও হতাশা বিরাজ করছে। কলেজছাত্র মোশাররফের বাবা গোলাম মোস্তফা বলেন, অভাবের সংসারে লেখাপড়ার পাশাপাশি ছেলে পাটের ব্যবসা করত। এবার দুজন পার্টনারের সঙ্গে পাট কেনাবেচা করছিল।

নৌকার মাঝি আশাদুল ইসলামের মেয়ে বৈশাখী কান্নাজড়িত কণ্ঠে এই প্রতিবেদককে বলেন, বিজিবির ভুমিকা রহস্যজনক। তারা ভুমিকা নিলে হয়ত আমার বাবাকে ফিরিয়ে পেতাম। বাবা ছাড়া আমাদের সংসার চালানোর মতো আর কেউ নেই।

আটক বাবর আলীর স্ত্রী হেলেনা খাতুন বলেন, আজ ৬ দিন থেকে আমার স্বামীর খোঁজ নেই। বর্তমানে কোথায় ও কি অবস্থায় আছে! এটা জানতে পারলেও কিছুটা শান্তি পেতাম।

আশাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম জানান, বিজিবির মাধ্যমে তারা জানতে পেরেছেন যে ভুল করে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ায় পাটবোঝাই নৌকাসহ পাঁচজনকে বিএসএফ কর্তৃক আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, আটক পাঁচজনই এলাকায় পাট ব্যবসা ও নৌকা চালানোর সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য চোরাচালানের সাথে জড়িত থাকার কোন অভিযোগ নেই।

পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঘা উপজেলা বিএনপির আহবায়ক  ফকরুল হাসান বাবলু বলেন, এরা গরিব মানুষ। ভুল করে সীমান্তে চলে গেছে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা উচিৎ। 

আলাইপুর বিজিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মুনছুর আলী জানান, এবিষয়ে গত ৯ তারিখ  বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। 

কিন্তু ফলপসু কোন আলোচনা হয়নি। ওপার থেকে ফেরত না দিলে আমার কিছুই করার নাই বলে জানান তিনি।  তিনি আরও জানান, নৌকাটি ভুল করে ভারতীয় সীমান্তের ভেতরে চলে গিয়েছিল।

বিজিবির মিডিয়া সেলের সিপাহী সাকিব মুঠোফোনে জানান, এবিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। খুব দ্রুত তাদের ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার বলেন, এবিষয়ে আলাইপুর বিজিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুনছুর আলী এর সাথে কথা হয়েছে। বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে।#

Tag
আরও খবর