ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এর নির্দেশনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। এ প্রতিযোগিতায় কালিগঞ্জ থানার হয়ে অংশগ্রহণের লক্ষ্যে খেলোয়াড় বাছাই ও দল গঠনের জন্য কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলার বিভিন্ন এলাকার কাবাডি খেলোয়াড়দের অংশগ্রহণে এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাছাই প্রক্রিয়া শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কালিগঞ্জ থানার একটি কাবাডি দল গঠন করা হয়।
কালিগঞ্জ থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
তিনি খেলাধুলার মাধ্যমে সুন্দর, সুস্থ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
১ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ ঘন্টা ৫ মিনিট আগে
৩ ঘন্টা ৮ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ ঘন্টা ৭ মিনিট আগে
৪ ঘন্টা ২২ মিনিট আগে