কারো সাথে যোগাযোগ করতে হলে বা কারো খোঁজ রাখতে হলে সময়ের প্রয়োজন পরেনা। যোগাযোগ রাখতে হলে খোঁজ নিতে হলে সময় এমনেই বেরিয়ে যায়। শত ব্যস্ততা থাকলেও আমরা চাইলেই একটু সময় বের করে আমরা আমাদের কাছের মানুষদের খোঁজখবর নিতে পারি। যোগাযোগ রাখতে পারি। আসলে সবকিছুই নির্ভর করে আমরা আমাদের কাছের মানুষদের কতটুকু শ্রদ্ধা করি তার উপরে।
কারো সাথে যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পরেনা আসল প্রয়োজন ইচ্ছাশক্তির। ইচ্ছা থাকলেই সম্ভব সব। কারো সাথে যোগাযোগ না হলে আমরা একটা কারনই দাঁড় করাই ব্যস্ততা। তবে একটু গভীর ভাবে চিন্তা করলে ব্যস্ততা কখনো মানুষের সাথে মানুষের যোগাযোগ বন্ধ করতে পারেনা। সময় সবার জন্যই সমান। কারো খোঁজ নিতে হলে বা যোগাযোগ বজায় রাখতে হলে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় পার করা লাগেনা। ছোট কথোপকথনই যথেষ্ট। এতে করে মানুষ মানসিক একটা স্বস্তি পায়।
মানুষের জীবনের ব্যস্ততা একটি কঠিন সত্য। কিন্তুু সেই ব্যস্ততাকে অজুহাত বানিয়ে রাখাটা একটা আলস্য আমাদের।
মানুষের সম্পর্কগুলো টিকে থাকে, অনুভূতি,যত্ন,আর নিয়মিত যোগাযোগে। সময় কখনো নিজ থেকে তৈরি হয়ে আসেনা তাকে তৈরি করে নিতে হয়।
মনে রাখবেন যে সম্পর্কগুলো যোগাযোগের অভাব থাকে তা ধীরে ধীরে হারিয়ে যায়। আর একদিন আসবে আমাদের হাতে অনেক সময় আছে কিন্তুু ওই যে যোগাযোগের অভাবে কথা বলার মানুষটিকেই হারিয়ে ফেলতে হবে।
৯ ঘন্টা ৯ মিনিট আগে
১৫ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৮ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৮ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫৮ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬৯ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭৪ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে