বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

জয়পুরহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

'মানবতার টানে,ভয় নেই রক্তদানে' এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জয়পুরহাট জেলা শহরের  মহাবিদ্যালয় কলেজ ক্যাম্পাসে স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক নজরুল ইসলাম।

স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটির সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শুরু করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সাথি, সাধারণ সম্পাদক নিশান হোসাইন, সহ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ইনস্টিটিউট অফ মেডিকেল ট্যাকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম, একই প্রতিষ্ঠান ও বর্ষের শিক্ষার্থী এস এম শাকিব, শিরাজুম মনিরা, তামিম ইসলাম প্রমূখ। 

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা জয়পুরহাট মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুপুর বলেন, আমি প্রথম রক্তের গ্রুপ নির্ণয় করলাম। আমার রক্তের গ্রুপ 'ও' পজিটভ। এই গ্রুপ নির্ণয়ের মাধ্যমে আমি অন্যকে রক্তদান করতে পারবো।

স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটির সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘গত ছয় মাস ধরে আমরা কাজ করে যাচ্ছি। গত কয়েক মাসে আমরা কয়েকশত মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছি। এবারে আমাদের লক্ষ্য হচ্ছে পাঁচশত জনের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা। বাংলাদেশে প্রতি বছর অনেকে রক্ত না পেয়ে মারা যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে কেউ যাতে রক্ত না পেয়ে মারা না যায়। এছাড়াও, আমাদের সংগঠনের পক্ষ থেকে জরুরি মুহূর্তে গরীব, অসহায় গর্ভবতী মায়ের অস্ত্রোপচারসহ মুমূর্ষু রোগীর বিনামূল্যে রক্তদান করা হয়।

কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নজরুল ইসলাম বলেন, ‘যে রক্ত দিতে পারে তার আনুগত্য বা বিশ্বাস নিয়ে কোন প্রশ্ন করা যায় না। রক্তদান খুব কঠিনতম একটা কাজ। যে কখনও রক্তদান  করেনি সে এটা উপলব্ধি  করতে পারবে না। তোমরা নিঃসন্দেহে একটা ভালো কাজ করছো। আর রক্তদানের মাধ্যমে মানুষের সাথে  ভালো সম্পর্ক তৈরি হয়। আর এই ভালো সম্পর্কটা তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে।

আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৭ দিন ২০ ঘন্টা ২৭ মিনিট আগে