কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালী পরবর্তী সমাবেশে পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ওবায়দুল রহমান বুলবুল, উপজেলা মহিলা দলের সভানেত্রী রীনা বেগম, পৌর মহিলা দলের আহবায়ক রশিদা বেগম লতা, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীউল ইসলাম শামীম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মারুফ প্রমুখ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গুনাইগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান।#
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ ঘন্টা ১ মিনিট আগে
৪ ঘন্টা ২ মিনিট আগে
৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে