বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

ঝিনাইগাতীতে ভার্চুয়ালি ৭ বীর নিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ভার্চুয়ালি বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সাত বীর নিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ওই বীর নিবাসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, ওই প্রকল্পের সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার শেখ হাবিবুল্লাহসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিগণ। জানা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ঝিনাইগাতীর ২৩ জন মুক্তিযোদ্ধা বীর নিবাস পাচ্ছেন। এরমধ্যে বুধবার প্রথম পর্যায়ে ৭ জন বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস হস্তান্তর করা হয়। একেকটি বীর নিবাসের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা। ২৫ ফুট দৈর্ঘ্য ও ২২ ফুট প্রস্থের আয়তন বিশিষ্ট প্রতিটি বীর নিবাসে রয়েছে দুটি বেড, একটি ড্রয়িং, একটি ডাইনিং, একটি কিচেন ও দুটি বাথরুম। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ জানান, ঝিনাইগাতীতে ২৩ জন বীর মুক্তিযোদ্ধা বীর নিবাস পাবেন। এরমধ্যে প্রথম পর্যায়ে ৭টি বীর নিবাস মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর