তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ

সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আমেরিকায় নিয়ে যাওয়ার কথা বলে ফাহিম (২০)নামের তরুণের কাছ থেকে ১৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সোনাইমুড়ী বাজারে সুফিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রতারক চক্রের হোতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।  টাকা নিয়ে ভুক্তভোগীর হাতে ধরিয়ে দেওয়া হয় জাল ভিসা ও বিমান টিকেট। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এই ঘটনায় অনুসন্ধানে আরো ৩ যুবক থেকে 

কোটি টাকা হাতিয়ে অভিযোগ উঠে প্রতারক আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগী সোনাইমুড়ী উপজেলার কাঁঠালি গ্রামের মুজিবুল হকের পুত্র ফাহিম বলেন, সোনাইমুড়ী পৌর এলাকায় কাঁঠালি গ্রামের বাদশা মিয়ার পুত্র আনোয়ার হোসেন সুফিয়া এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান দেন।ওই প্রতিষ্ঠানে বসে পাসপোর্ট তৈরি, রোহিঙ্গাদের ভোটার, এনআইডি কার্ড সংশোধন ও জাল ভিসার ব্যবসা করে আসছেন। ২০২৪ সালের ১ জানুয়ারি মুজিবুল হকের পুত্র ফাহিমকে আমেরিকা নেয়ার কথা বলে ৪৫ লক্ষ টাকা চুক্তি কারে প্রতারক আনোয়ার হোসেন। চুক্তি মোতাবেক ১৩ লক্ষ টাকা দেয়া হলে গুয়েতমালা নামক দেশের ভুয়া ভিসা ও টিকেট দেয়। পরে দীর্ঘদিন না যেতে পেরে টাকা ফেরত চাইলে সে ভয় ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে স্থানীয় বৈঠক হলে প্রতারক আনোয়ার হোসেন ১৩ লক্ষ টাকা ফেরত দিতে এক্সিম ব্যাংকের তিনটি চেকের পাতা দেন। কিন্তু নির্দিষ্ট সময় টাকা ফেরত না দিলে ভুক্তভোগী ফাহিমের পিতা মুজিবুল হক নোয়াখালী আদালতে মামলা করেন। ওই মামলায় প্রতারক আনোয়ার হোসেন গ্রেপ্তার হয়।জামিনে এসে এখন টাকা না দিয়ে গা ঢাকা দেয়। অভিযোগ রয়েছে, নদনা ইউনিয়নের মহিন,কাঁঠালীর আলাউদ্দিন, সোনাইমুড়ী গ্রামের শাহাবুদ্দিন থেকেও ইউরোপ নেয়ার কথা বলে বিপুল অংকের টাকা নিয়েছেন ওই প্রতারক আনোয়ার হোসেন। 

বক্তব্য নিতে আনোয়ার হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি বলেন,তিনি বিদেশ নেয়ার কথা বলে টাকা নিয়েছেন সত্য। তবে অনেক টাকা তিনি খুইয়েছেন।

আরও খবর