ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী

দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মৌতলা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, মৌতলা ইউনিয়নে প্রায় অর্ধলাখ মানুষের বসবাস। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত ঘনবসতিপূর্ণ এ ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত ও জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। মৌতলা ছাড়াও পার্শ্ববর্তী কৃষ্ণনগর, ভুরুলিয়া ও কুশুলিয়া ইউনিয়নের দেড় লাখের বেশি মানুষ চিকিৎসার প্রয়োজনে কালিগঞ্জ উপজেলা সদরের ওপর নির্ভরশীল।


তারা বলেন, কোনো রোগী হঠাৎ অসুস্থ হলে, দুর্ঘটনায় আহত হলে কিংবা প্রসবজনিত জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত চিকিৎসা দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু মৌতলায় পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় সংকটাপন্ন রোগীকেও প্রায় ১৫ কিলোমিটার দূরে উপজেলা সদরে নিতে হয়। এতে যানবাহনের সংকট, সময়ক্ষেপণ ও অতিরিক্ত ব্যয়ের কারণে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে দরিদ্র পরিবার, নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি আরও বেশি।


বক্তারা আরও বলেন, মৌতলায় একটি ২০ শয্যার হাসপাতাল স্থাপন করা হলে শুধু ইউনিয়নের মানুষ নয়, আশপাশের কয়েকটি ইউনিয়নের বিশাল জনগোষ্ঠীও এর সুফল পাবে। জরুরি চিকিৎসা, প্রসূতি সেবা, শিশু চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক রোগী ব্যবস্থাপনার সুযোগ থাকলে উপজেলা সদরের ওপর চাপ কমবে। পাশাপাশি দুর্ঘটনা কিংবা আকস্মিক অসুস্থতার ক্ষেত্রে দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মৌতলায় কাগজে-কলমে একটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থাকলেও সেখানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা যাচ্ছে না। পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে বলে তারা দাবি করেন। একই সঙ্গে বিদ্যমান ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় রোগী ও সেবাগ্রহীতাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তারা।


স্থানীয়রা বলেন, জনসংখ্যা বৃদ্ধি এবং আশপাশের ইউনিয়নগুলোর মানুষের চিকিৎসার প্রয়োজন বিবেচনায় মৌতলায় একটি আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এখন সময়ের দাবি। সরকারি উদ্যোগে ২০ শয্যার হাসপাতাল স্থাপন করা হলে প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছানোর পাশাপাশি জরুরি রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।


মানববন্ধন থেকে মৌতলায় দ্রুত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন, বিদ্যমান স্বাস্থ্যকেন্দ্রের অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ এবং পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দাবি জানানো হয়।


মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব কাজী সোহেল, ইউপি সদস্য শেখ ফয়সাল, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন, সমাজসেবক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় সুধীজন ও সচেতন নাগরিকরা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর