নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চুরি

রংপুরের পীরগাছায় খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে একটি মুদি দোকানির বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রিপুল মিয়া (৪১) পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কৈকুড়ী ইউনিয়নের শুল্লিপাড়া গ্রামের বাসিন্দা রিপুল মিয়া স্থানীয় গালামালের দোকান পরিচালনা করেন। গত ৫ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে স্ত্রী শেফালী বেগমসহ রাতের খাবার খেয়ে দোকান ঘরের ভেতরে ঘুমিয়ে পড়েন তারা।

অভিযোগে বলা হয়, খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছিল। ওই খাবার খাওয়ার পর রিপুল মিয়া ও তার স্ত্রী অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে ঘরের ভেতরে থাকা স্টিলের বাক্সের তালা ভেঙে নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা এবং প্রায় ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

পরদিন ৬ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে রিপুল মিয়া, তার স্ত্রী ও পরিবারের সদস্যরা ঘুম থেকে না ওঠায় বিষয়টি নিয়ে স্বজন ও স্থানীয়রা তাদের খোঁজ নেন। পরে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে একটি অটোরিকশাযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ভুক্তভোগী রিপুল মিয়ার অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে খাবারের সঙ্গে অচেতননাশক ওষুধ মিশিয়ে তাকে ও তার স্ত্রীকে অচেতন করে উল্লেখিত টাকা ও স্বর্ণালংকার চুরি করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন এবং অভিযোগের সঙ্গে চিকিৎসার কাগজপত্রও সংযুক্ত করেছেন।

অভিযোগের বিষয়ে পীরগাছা থানার পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

আরও খবর