ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

বরিশালকে বিদায় করে কোয়ালিফায়ারে রংপুর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-02-2023 01:20:22 pm

এলিমিনেটর ম্যাচে সাকিবের বরিশালকে বিদায় করে দিল নুরুল হাসানের রংপুর। এই ম্যাচ জিতে কোয়ালিফায়ারে পা রাখল রংপুর রাইডার্স।


আগে ব্যাট করে ১৭০ রানের মতো স্কোর গড়েও শেষ রক্ষা হল না সাকিবদের। শামীম হোসেনের তাণ্ডবে শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ল সোহানের দল। ৫১ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৭১ রান করেন বাহাতি এই ব্যাটসম্যান। এদিকে ছোট হলেও কার্যকরী এক ইনিংস খেলেন রনি তালুকদারও। 


১৭ বলে ২৯ রান করে ডানহাতি এই ব্যাটসম্যান। এর আগে ১০ ম্যাচে ৭ ইনিংস থেকে মোটে ৯০ রান করেছিলেন শামীম। নিজেকে প্রমাণ করার জন্য বেছে নিলেন চলতি বিপিএলের প্লে অফের মঞ্চ।


ফরচুন বরিশালের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেললেন ক্যারিয়ারসেরা টি-টোয়েন্টি ইনিংস। শামীমের সেই ইনিংসের উপর ভর করে এলিমিনেটর ম্যাচে সাকিবের বরিশালকে হারিয়ে টিকে রইলো রংপুর। 


মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে রংপুরের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলতে পারে ১৭০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শামীমের ক্যারিয়ারসেরা ইনিংস, রনি তালুকদারের ঝড় আর শেষ দিকে মেহেদীর ৯ বলে ১৮ রানের তাণ্ডবে ভর করে ৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় রংপুর।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৮ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪২ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে