শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক।

বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোরপূর্বক মুচলেখা অভিযোগ

পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের জন্য বরাদ্দ অনুদান সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে বরিশাল থেকে আসা দুই সাংবাদিক স্থানীয় কয়েকজন সাংবাদিকের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশ ডেকে এনে তাদের কাছ থেকে জোরপূর্বক মুচলেকা নেওয়া হয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে 'ভুয়া সাংবাদিক' আখ্যা দিয়ে অপপ্রচার চালানোরও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনাটি গত বৃহস্পতিবার উপজেলার দারুলহুদা ইসলামিয়া দাখিল বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে ঘটে। ভুক্তভোগীদের দাবি, জাতীয় দৈনিক বিজনেস ফাইল-এর বরিশাল ব্যুরো প্রধান মো. রাফি ও তাঁর সহকর্মী মাদ্রাসায় এতিম শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা, সরকারি ক্যাপিটেশন গ্রান্ট এবং দাতা সংস্থার অনুদান ব্যয়ের তথ্য সংগ্রহে যান। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষের চেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক তাদের প্রতি বেশি আক্রমণাত্মক আচরণ করেন। মো. রাফি অভিযোগ করে বলেন, “আমরা পেশাগত দায়িত্ব পালনের জন্য সেখানে গিয়েছিলাম। কিন্তু স্থানীয় কয়েকজন সাংবাদিক আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং পুলিশের উপস্থিতিতে জোরপূর্বক লিখিত ও মৌখিক মুচলেকা নেন। পরে ফেসবুকে আমাদের ‘ভুয়া সাংবাদিক’ বলে অপপ্রচার চালানো হয়।” এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুব ইসলাম বলেন, ঘটনার সময় তিনি প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে ফোনে বিষয়টি জানতে পেরেছেন। মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম জানান, বরিশাল থেকে সাংবাদিকরা আসার কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন সাংবাদিক মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে স্থানীয় সাংবাদিকরাই পুলিশে খবর দেন। তিনি বলেন, “আমরা দুই পক্ষকে আলোচনার জন্য ভেতরে আসতে বলেছিলাম। কোনো পক্ষই টাকা-পয়সা দাবি করেনি।” অন্যদিকে, এশিয়ান টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি মো. নাইম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “বরিশাল থেকে অনেকেই বিভিন্ন স্থানে গিয়ে অনৈতিক সুবিধা নেন—এমন ধারণা থেকেই সতর্কতার জন্য মুচলেকা নেওয়া হয়েছিল। কাউকে লাঞ্ছিত করা হয়নি। একজনের প্রেস কার্ডের মেয়াদোত্তীর্ণ ছিল, সেটি নিয়েই আলোচনা হয়েছে।” ভান্ডারিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বরিশাল থেকে আসা সাংবাদিকরা কোনো অর্থ দাবি করেননি। তাদের পরিচয়পত্র যাচাই করে সঠিক পাওয়ার পর পুলিশ সেখান থেকে চলে যায়। এ ঘটনায় কোনো আর্থিক অনিয়ম বা চাঁদা দাবির প্রমাণ না পাওয়া সত্ত্বেও স্থানীয় কয়েকজন সাংবাদিকের আচরণ এবং পুলিশের উপস্থিতিতে মুচলেকা নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল অঞ্চলের জ্যেষ্ঠ সাংবাদিকরা। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং মফস্বলে অনুসন্ধানী সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
Tag
আরও খবর