এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা

বরিশাল: জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা-- ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ বরিশাল অ্যাপোলো ডায়াগনিস্টের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস-এর শুভ জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার (২৫ জুলাই ২০২৬) রাত ৯টায় নগরীর সদর রোডস্থ অ্যাপোলো ডায়াগনিস্ট কার্যালয়ে চেয়ারম্যানের অফিসে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাপোলো ডায়াগনিস্টের পরিচালক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম-সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা গ্রহণ শেষে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, “আপনারা শিক্ষক মানুষ। আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে, যা আমরা করতে পারছি না। তবে আজকের এই শুভ দিনে আমি ঘোষণা দিচ্ছি, বরিশালের বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীরা অ্যাপোলো ডায়াগনিস্টে সকল পরীক্ষা-নিরীক্ষায় ২৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন। আগামীকাল ২৬ জুলাই ২০২৬ থেকে এ সুবিধা কার্যকর হবে।” এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বাকশিস বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আরও খবর