জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় জনগণের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার চান প্রধানমন্ত্রী রূপপুরের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু পীরগাছায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নোয়াখালীতে কিশোর কিশোর অপরাধ বিরোধী অভিযানে আটক ১০৪ কয়রায় আদালতের আদেশ অমান্য করে গাছ গাছালি কর্তন ও ঘরবাড়ি নির্মাণসহ নানাবিধ অভিযোগ অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্র উদ্ধার, অপহরণের ভয় দেখিয়ে ২৪ হাজার টাকা আদায় গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে বিএনপি নেতার নির্বাচনী উঠান বৈঠক বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বাঘায় একই বিছানা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার


রাজশাহীর বাঘায় শয়নকক্ষের একই বিছানা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। 
মঙ্গলবার (২১জুলাই-২৬) সকালে আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি ও রহস্য দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফপুর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং স্ত্রী স্বপ্না বেগম (৩৮) প্রতিদিনের ন্যায় সোমবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে যায়। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তাদের ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করেন। তবে ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিলো। তাদের কোন সাড়া- শব্দ না পেয়ে পাশের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় একই বিছানায় স্বামী-স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান। পরে বাঘা থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া ও মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। কেন এবং কীভাবে এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হলো, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে এবং মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়েছে।। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।
Tag
আরও খবর







deshchitro-6acb8375c85bb-111026063917.webp
অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

১১ ঘন্টা ১৮ মিনিট আগে