রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

উচ্চশিক্ষার অঙ্গনে নতুন সাফল্যের স্বাক্ষর রেখেছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন প্রতিষ্ঠানটির রেকর্ড ২০৪ জন শিক্ষার্থী। এই গৌরবময় অর্জন উদযাপন এবং তা’মীরুল মিল্লাতের সাবেক শিক্ষার্থীদের মধ্য থেকে ডাকসু, চাকসুসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিদের সম্মাননা জানাতে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)।

আজ সকাল ১১টায় মাদ্রাসার শহীদ মালেক অডিটোরিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থী এবং ডাকসু, চাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী ৪৮ জন প্রতিনিধিকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ১৮৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

টাকসুর সহ-সভাপতি (ভিপি) মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (জিএস) ফুয়াদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান এবং প্রতিষ্ঠানের প্রবীণ শিক্ষকমণ্ডলী। এছাড়াও টাকসুর নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. হেফজুর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীরা শুধু একাডেমিক সাফল্যই অর্জন করছে না, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর ছাত্র সংসদে নেতৃত্ব দিয়েও নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। এই অর্জন প্রতিষ্ঠানের নৈতিক শিক্ষা, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টার ফল।”

বিশেষ অতিথি মাওলানা মিজানুর রহমান বলেন, “আগামীর দেশ ও জাতিকে সঠিক নেতৃত্ব দিতে হলে মেধার পাশাপাশি আদর্শ, নৈতিকতা ও সুচরিত্রের সমন্বয় ঘটাতে হবে।” তিনি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা সমৃদ্ধ করতে বিভিন্ন শিক্ষণীয় ও গঠনমূলক গ্রন্থ পাঠেরও পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের দুই শতাধিক বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, সংবর্ধিত শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ, জাতি ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং তাদের এ অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Tag
আরও খবর