ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্টের দিকে যাচ্ছে, ভালুকায় সালমান এফ রহমান



ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি বলেছেন, ১৪ বছরে বাংলাদেশ যথেষ্ট এগিয়েছে। ডিজিটাল থেকে আমারা স্মার্টের দিকে যাচ্ছি। এখন বাংলাদেশে বাজাজ তাদের রোবটিক টেকনোলজি ব্যবহার করেছে। আগামীতে রানার বাংলাদেশে ইলেক্ট্রিক থ্রি হুইলার কাজ করবে। শনিবার (১১ ফেব্রুয়ারি) ৭০ শতাংশ দেশি পণ্যে তৈরি ভালুকায় রানারের থ্রি হুইলার ম্যানুফেকচারিং কারখানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের অর্থনীতি তৈরি পোশাকের ওপর নির্ভরশীল। এটা যদি আমরা করতে পারি তাহলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা করা সম্ভব হবে। এ শিল্পকে কেন্দ্র করে ছোট্ট কারখানাগুলো এগিয়ে আসতে পারবে। 

এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এক্সপোর্টের জন্য আমাদের নীতি সহায়তা বাড়াতে হবে। লাইন ইঞ্জিনিয়ারিং এগিয়ে আসতে হবে। এইচএসবি তাদের জরিপে বলেছে, আগামীতে বাংলাদেশ হবে বিশ্বের নবম বৃহৎ মার্কেট। বেকোয়ার্ড লিংকেজগুলো কাজে লাগাতে হবে। 

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, বাংলাদেশ মোটরসাইকেলের পর প্রথম থ্রি হুইলার উৎপাদন করতে যাচ্ছে। ভারত থেকে ৪০০ জন দক্ষ কর্মী কারখানাটিতে মেশিন স্থাপনে সহযোগিতা করেছেন।

থ্রি হুইলার সাধারণ মানুষের বাহন। রানারের সঙ্গে উত্তরা মোটরের চুক্তির মাধ্যমে আমরা এক সঙ্গে কাজ করছি এবং করবো। দুই লাখ ৮০ হাজার সরু রাস্তায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য থ্রি হুইলার ব্যবহার হচ্ছে। চাহিদা মতো থ্রি হুইলার পাঁচ্ছে। প্রতি বছর চার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। পথের শৃঙ্খলা আনতে প্রয়োজন রেজিস্ট্রেশন করা বাহন। বাংলাদেশ থেকে অটোমোবাইল এক্সপোর্ট করার সম্ভাবনা অনেক। সে আশা নিয়ে আমরা মেড ইন বাংলাদেশ বিশ্বে ছড়িয়ে দিতে পারবো।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাইফুজ্জামান শিখর এমপি, কাজিম উদ্দিন আহম্মেদ এমপি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডার) চেয়ারম্যান ও সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বাজাজ অটো লিমিটেড ইন্ডিয়ার প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস কেএস গৃহপতি, রানারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সুবীর চৌধুরী ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।

Tag
আরও খবর